প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 12, 2026 ইং
খুলনার লবণচরায় ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার দক্ষিণ লবণচরায় গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিক (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুর ১১টার দিকে খুলনা মহানগরীর লবনচরার দশগেট এলাকায় নিজ বাসার কাছে এ ঘটনা ঘটে।
নিহত রফিক বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন বলে জানা গেছে। তিনি দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গার রতন গাজীর ছেলে। রফিকের স্ত্রী বলেন, আমার বড় ছেলে রাগ করে ঘর থেকে হয়ে গেছে তাকে ডাকতে গিয়ে আমার স্বামী না পেয়ে বাড়ির পিছনের একটা ফাঁকা জায়গায় বসে ছিল। তখন কে বা কারা এসে তাকে গুলি করে যা তার তল পেটে লাগে। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আল মাহমুদ প্রিন্স
খুলনা
তাং-১২-০৬-২৬
০১৭১৬-৮০৩৩৭৬.
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪